আসামি গ্রেপ্তার
পাবনায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পাবনা সদর উপজেলার বালিয়াহালট মডেল মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
সিরাজগঞ্জে আদালত পালানো সেই আসামি গ্রেপ্তার, ১০ পুলিশ প্রত্যাহার
সিরাজগঞ্জ আদালত ভবন থেকে চাঞ্চল্যকরভাবে পালিয়ে যাওয়া চুরি মামলার আসামি আব্দুল মোমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দুদিন পর সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ইতিমধ্যে ১০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামিকে দীর্ঘ দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার ভেঙে পালিয়েছিলেন তাঁরা।
চারঘাটে ৫ মাদক মামলার পলাতক আসামি শাহাবুদ্দিন গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটে পুলিশের এক বিশেষ অভিযানে পাঁচটি মাদক মামলার পলাতক আসামি শাহাবুদ্দিন ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। শুক্রবার সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মোংলায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
মোংলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে ১৮ সপ্তাহের (৪ মাসের) অন্তঃসত্ত্বা বলে মামলার নথিতে জানা গেছে।
কুষ্টিয়ায় চা বিক্রেতা সামিরুল হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুরে গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুরে চা বিক্রেতা সামিরুল শাহ হত্যা মামলার প্রধান আসামি মুন্টু হোসেনকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মাদারীপুরের রাজৈর থানা এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে।